শুরুর কথা

আজ থেকে আমি ব্লগিং শুরু করতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা নিজেই একটি ব্লগ তৈরী করবো। কিন্তু এ সম্পর্কে কিছুই জানতাম না।
আর এ বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। সে জন্য অনেক টিউটোরিয়াল দেখতাম। কিন্তু সময়ের অভাবে বাস্তবে তা কাজে পরিনত করতে পারিনি।
আজ কিছুটা মনের জোর নিয়েই বসলাম। টেকটিউনস এর নিশাচর নাইম ভাইয়ের ব্লগ টিউটোরিয়াল থেকে শুরু করলাম। "http://www.techtunes.com.bd/tutorial/tune-id/46240"। সে হিসেবে নিশাচর নাইম ভাই আমার গুরু। কিন্তু নাইম ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়নি। তার অনুমতিও নিতে পারিনি। সে জন্য আমাকে ক্ষমা করবেন নাইম ভাই।
দেখা যাক কি করা যায়। তবে একটি বিষয়ে জানি "শিখতে হলে লেগে থাকো"। লেগেই থাকলাম। দেখি কোথায় গিয়ে শেষ হয়?
আমার জন্য সকলে দোয়া করবেন- আমি যেন লেগে থাকতে পারি। কাজে সফল হতে পারি।
আপনাদের দোয়া আর আমার একাগ্রতাই আমার একমাত্র সম্বল।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন