যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন লোহান!

কী চমকপ্রদই না হবে ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন! কেন বলছি, এর উত্তর খুঁজতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। শুধু এই প্রতিবেদনটি পড়ুন। তাহলেই জানতে পারবেন এর পিছনের কারণ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন কিম কার্দাসিয়ানের সঙ্গী মার্কিন তারকাশিল্পী কেইনি ওয়েস্ট। আর এবারে এই তালিকায় নাম লেখালেন ‘মিন গার্ল’ খ্যাত সংগীতশিল্পী ও অভিনেত্রী লিন্ডসে লোহান!
বহুল সমালোচিত এ তারকা গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হওয়ার আওয়াজ তুলেছেন।
য়ারিংয়ের সাইটটিতে ছবিসহ এক পোস্টে তিনি তার মনের কথা ভক্তদের জানিয়েছেন। শুক্রবার ১৬ অক্টোবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিন্ডসে লিখেছেন, ‘২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারি। উত্থান-পতনের ভেতর দিয়েই এগিয়ে যাব।’
শুধু তাই-ই নয় তিনি যে এই প্রচারণায় নামতে স্বদেশি তারকা কেইনি ওয়েস্টের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তা স্বীকার করে লিন্ডসে লিখেছেন, সত্যিকারের প্রেরণা তিনি পেয়েছেন তার কাছ থেকে। আর হ্যাশট্যাগে যুক্ত করেছেন রানী এলিজাবেথকেও। তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট হতে পারলে আমার প্রথম কাজ হবে বিশ্বের দুর্দশাগ্রস্ত শিশুদের জন্য কাজ করা।
যদিও লন্ডনে বসবাসরত লিন্ডসে কীভাবে যুক্তরাষ্ট্রে নির্বাচন করবেন তা এখনও অজানা। লিন্ডসের এই ইচ্ছে পূরণের আরও একটি বড় বাধা রয়েছে। সেটি হচ্ছে তার বয়স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে বয়স হতে হবে অন্তত ৩৫ বছর। বর্তমানে ২৯ বছর বয়সি তারকার ২০২০ সালে বয়স হবে ৩৪। হ্যাশট্যাগে এই বিষয়টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তবে কেইনে ওয়েস্টের এ বিষয়ে কোনো শঙ্কা নেই। আগামী পাঁচ বছরের মধ্যে নির্বাচনের টিকিট পেয়ে যাবেন মার্কিন এই জনপ্রিয় র্যাঁপার।
বিডি নিউজ সাইট
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন