জীবনকে সুখী করতে ৪টি বিষয় চেপে যেতে হয়

প্রাচীন ভারতীয় গুরু (শিক্ষক), দার্শনিক ও রাজ-উপদেষ্টা ছিলেন চাণক্য। রাজনীতির কূটকৌশলের কারণে তিনি স্মরণীয়।

‘চাণক্য নীতি’-র পুরোটাই যে নঞর্থক এমনটা ভাবলে ভুল হবে। তিনি সুখী জীবনের জন্য মাত্র চারটি সূত্রকেই পালনীয় বলে মনে করেছিলেন তার উপদেশমালায়।

সুখের কোন সন্ধান দিয়েছেন চাণক্য? দেখা যাক কী সেগুলো।

• অর্থক্ষতি- চুরিই হোক আর বাণিজ্যক্ষতিই হোক, আর্থিক বিপর্যয়ের কথা ব্যক্তিগত স্তরে থাকাটাই বাঞ্ছনীয়। নিজেকে অন্যের করুণার পাত্র করে তুলে কী লাভ? দারিদ্র্য কখনওই সম্মানজনক নয়। আপনার আর্থিক বিপর্যয়ের কথা জনসমক্ষে এলে জনগণ সহনুভূতি জানাতে পারে। কিন্তু প্রকৃত সাহায্য কখনোই করবে না।

• ব্যাক্তিগত সমস্যা- একান্ত ব্যক্তিগত সমস্যার কথাও পাঁচকান না হওয়াই ভাল। ব্যক্তিগত কথা জনসমক্ষে উঠে এলে অন্যের কাছে উপহাসের পাত্র হয়ে ওঠার সম্ভাবনা যথেষ্ট। অনেকে দুর্বলতার সুযোগ নেয়।

• স্ত্রীর চরিত্র- নিজের স্ত্রীর চরিত্র নিয়ে ঘনিষ্ঠজনের কাছেও মুখ না-খোলাই ভাল। বুদ্ধিমান মানুষ কখনোই এমন কাজ করেন না। এতে নিজের সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি অন্যের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে আপনার স্ত্রী।

• নিম্নপদবাচ্য কোনো ব্যক্তির কাছে অপমান-
অধস্তন কোনো ব্যাক্তির কাছে অপমানিত হলে তা হজমের কথাই বলেছেন চাণক্য। এমন কথা চাউর হলে অপমান বাড়ে বই কমে না।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন