সালমানের শুটিংয়ে সাত হাজার প্রদীপ!

মুক্তির আগেই সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি নিয়ে বলিউডের সংবাদমাধ্যমগুলো উচ্ছ্বসিত। প্রযোজক সংস্থা এবং নির্মাতাও যেন উঠেপড়েই লেগেছেন কীভাবে এ ছবির প্রচার আরও বাড়ানো যায়।
সম্প্রতি বলিউডের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কেবল এ ছবির ‘জ্বলতে দিয়া’ গানটির শুটিংয়েই নাকি সাত হাজার মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল!
হিন্দিতে ‘দিয়া’ শব্দের অর্থ মাটির প্রদীপ। এ গানের দৃশ্যায়নে ব্যবহৃত এই সাত হাজার মাটির প্রদীপ যখন জ্বলে উঠেছিল সে সময় নাকি আলোয় আলোয় শুটিং স্পটে এক অভূতপূর্ব দৃশ্যেরই জন্ম হয়েছিল।
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির এ গানের দৃশ্যটিতে প্রদীপ জ্বালানোর কাজে নিযুক্ত ছিলেন সব মিলিয়ে ১৫০ জন মানুষ। যাদের একমাত্র কাজ ছিল শুধু এই সাত হাজার প্রদীপকে পুরো শুটিংয়ের সময় পর্যন্ত জ্বালিয়ে রাখতে সহায়তা করা।
ছবির নির্মাণের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, নির্মাতা সুরজ বরজাতিয়া গানের দৃশ্যে রাজকীয় ভাব আনতেই এ উদ্যোগ নিয়েছিলেন।
শুধু প্রদীপ প্রজ্বলনই নয়; গানটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত এই সাত হাজার মাটির প্রদীপ যেন ঠিকঠাকভাবে জ্বলে সে বিষয়টির প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখাও ছিল এই ১৫০ জন কর্মীর প্রধান কাজ।
অভিনেতা সালমান খান ও নির্মাতা সুরজ বরজাতিয়া এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপনে হ্যায় কৌন’ এবং সর্বশেষ ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯ সাল) ছবিতে। সবগুলো ছবিই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মাধ্যমেই ‘প্রেম’ হিসেবে দীর্ঘ ১৫ বছর পর সালমান ফিরছেন তার সেই সোনালি দিনগুলোর চিরচেনা রোমান্টিক চেহারায়।
কিছুদিন আগে এ ছবির দুটি পোস্টার প্রকাশিত হয়েছিল। প্রথম পোস্টারটি প্রকাশের পরপরই তা তুমুল সাড়া জাগিয়েছিল। আর দ্বিতীয় পোস্টারে সালমান ও সোনমকে দেখে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপনে হ্যায় কৌন’ আর ‘হাম সাথ সাথ হ্যায়’-এর সেই ‘রোমান্টিক’ সালমানের স্মৃতিই সবার মনে ভেসে উঠেছিল।
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নির্মাতা সুরজ বরজাতিয়াও বোধ হয় তাই-ই চাইছেন। আর সম্ভবত এ কারণেই এ ছবির পেছনে খরচের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি তিনি।
বিডি নিউজ সাইট ডট কম
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন