ব্রুস ফিরছেন ‘ডাই হার্ড’ নিয়ে

‘ডাই হার্ড’-এর এই নতুন ছবিতে ব্রুস উইলিস থাকছেন তো? ‘ডাই হার্ড’ আর ব্রুস যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। এ ছবিতে তিনি থাকছেন। আর এর সঙ্গে তার তরুণ বয়সের চরিত্রটিতে নতুন আরেকটি মুখকেও দেখা যাবে।
নিউইয়র্কের ১৯৭৯ সালের পটভূমিতে নির্মিতব্য এ ছবিতে বর্ণিত হবে কীভাবে মার্কিন সেনা তরুণ ম্যাকক্ল্যান ক্রমশ ‘ডাই হার্ড’ হয়ে ওঠেন।
হলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া ছবি ‘ডাই হার্ড’। যারা এ সিরিজের একটি ছবিও দেখেছেন, কমবেশি সবার চোখেই ভেসে উঠবে দুর্দান্ত সব অ্যাকশন বা মারপিটের দৃশ্যে এ ছবির তারকা অভিনেতা ব্রুস উইলিসের অসাধারণ অভিনয়।
সম্প্রতি নির্মাতা লেন ওয়াইজম্যান জানিয়েছেন, তিনি আবারও ‘ডাই হার্ড’ সিরিজের নতুন ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত ‘ডাই হার্ড’ সিরিজের পাঁচটি ছবি নির্মিত হয়েছে। নতুন এই ছবিটি হবে এ সিরিজের ৬ষ্ঠ ছবি।
কাজেই আশা করা যায় শিগগিরই হয়তো তাঁর সেই বিখ্যাত ‘ইয়েপ্পিই-কা-য়েই’ সংলাপ আর দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য ঠাসা নতুন ‘ডাই হার্ড’ ছবি নিয়ে ফিরছেন হলিউডের তারকা ব্রুস উইলিস।
তার নতুন ছবি প্রসঙ্গে ‘ডাই হার্ড’ নির্মাতা ওয়াইজম্যান জানিয়েছেন, যদিও প্রস্তুতির বিবেচনায় ছবির জন্য পরিকল্পনার বিষয়টিই কেবল শুরু হয়েছে। কিন্তু তিনি একজন চিত্রনাট্যকার খুঁজছেন, যিনি নতুন ‘ডাই হার্ড’ ছবির কাহিনি লিখবেন। এ ছবিতে তরুণ মার্কিন সেনা জন ম্যাকক্ল্যান কীভাবে দুর্ধর্ষ ‘ডাই হার্ড’ ম্যাকক্ল্যান হয়ে ওঠেন সেই কাহিনিই বর্ণিত হবে।
এ ছবি নিয়ে আরেকটি খবর হচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফক্স’ আরেক ‘ডাই হার্ড’ তারকা স্যামুয়েল এল জ্যাকসনকেও এ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। এর আগে স্যামুয়েল ‘জিউস কারভার’ চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। যদিও স্যামুয়েল ডাই হার্ডের নতুন এই ছবিতে অভিনয়ে আগ্রহ দেখিয়েছেন কিনা সেটা জানা যায়নি। তারপরও অনেকেই আশা করছেন ব্রুসের মতো স্যামুয়েলও এ ছবিতে ফিরবেন।
বিডি নিউজ সাইট ডট কম
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন