বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে টাকা লাগবে

ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবে সাধারণ বা বিশেষ যে কোনো ভিডিও-ই বিনা খরচে দেখা যায়। তবে আরও কিছুদিন পর থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না। কারণ নতুন এক সেবা চালু করতে যাচ্ছে সাইট কর্তৃপক্ষ।
এ সেবায় সাধারণ ভিডিও দেখার ক্ষেত্রে টাকা না লাগলেও বিশেষ (এক্সক্লুসিভ) ভিডিও দেখার জন্য পকেটের পয়সা খরচ করতে হবে।
ইউটিউব সম্প্রতি জানিয়েছে, প্রিমিয়াম সাবক্রিপশন সার্ভিস চালু করা হচ্ছে। এ সেবার আওতায় বিজ্ঞাপনমুক্ত বিশেষ ভিডিও দেখার জন্য অর্থ খরচ করতে হবে। তবে বিনা মূল্যেও ভিডিও দেখার সুবিধা থাকবে। ওই সব ভিডিওতে থাকবে বিজ্ঞাপন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম রি/কোড এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউবের পেইড সাবসক্রিপশন সেবার জন্য গাঁটের পয়সা খরচ করতে হবে। তবে এ সেবার পাশাপাশি ফ্রি সাবসক্রিপশন সেবাও যথারীতি থাকবে। এ ক্ষেত্রে সারা পেইড সাবসক্রিপশন সেবা নেবে তারা এক্সক্লুসিভ সেবার ভিডিওসহ ফ্রি সাবসক্রিপশন সার্ভিসের ভিডিও দেখতে পাবে।
ডিজিট ২ ও আই ডিজিটাল
টাইমস অবলম্বনে
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন