ওয়ানডে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না এলেও বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয় আইসিসির সভা। সেখান থেকে ফিরে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশের জন্য সুখবর হলো ২০১৯ সালের বিশ্বকাপে বাছাইপর্ব খেলার প্রয়োজন হবে না বাংলাদেশের। আইসিসির নিয়মানুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে র্যাংকিংয়ে ৮ এর নিচে যাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের।
প্রত্যেক বছরেই র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। গত বছরে দারুণ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে বেশ দাপটের সঙ্গে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে পরাজিত করে সিরিজ জেতে টাইগাররা।
২০১৫ সালের বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। নতুন বছরে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে উঠে এসেছে।
নতুন র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২৮। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ভারত রয়েছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ১১৫। ১১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।
জানা গেছে, হালনাগাদের সময় গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন