মুস্তাফিজের বলে রান নেয়া শুধু কঠিনই নয়,অসম্ভব

দুই জনেই কাঁপাচ্ছেন আইপিএল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার মুস্তাফিজুর রহমানকে রীতিমত আকাশেই তুললেন। মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নার বলেন, বাংলাদেশের মুস্তাফিজকে দিয়ে বোলিং করানোর আদর্শ উপায় হচ্ছে তার প্রথম ওভারটি পাওয়ার প্লেতে।

টি-টোয়েন্টিতে বাকি তিন ওভার ডেথ ওভারে করানোটাই ভালো। ওয়ার্নার বলেন, মুস্তাফিজ অসাধারণ এক বোলারের নাম। ডেথ ওভারে দারুণ বল করা তার একটি শিল্প। ডেথ ওভারে মুস্তাফিজের বল দেখে মুগ্ধ ওয়ার্নার। ওয়ার্নার বলেন, মুস্তাফিজের বলে রান নেয়াটা কেবল কঠিনই নয় বরং এটা অসম্ভব।

নিজ দেশের ফার্স্ট বোলার মিচেল স্টার্কের সাথে মুস্তাফিজের তুলনা করেন ওয়ার্নার। ওয়ার্নার বলেন, মিচেল নতুন বলে ভয়ংঙ্কর। আর শেষ দিকে তার বলে রান নেয়া কঠিন।

মুস্তাফিজের সাথে মিচেলের কিছুটা মিল দেখতে পান তিনি। তবে কাটার জাদুটা শুধু মুস্তাফিজের মধ্যেই দেখতে পান হায়দারাবাদের অধিনায়ক।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন