এক ফোঁটা প্রস্রাবেই চার্জ হবে মোবাইল ফোন

রাস্তায় বেড়িয়ে হামেশাই আমাদের ধোকা দেয় মোবাইল৷ কথা বলতে বলতে চোখ বোজে ব্যাটারি৷ সেই সময় প্রচণ্ড রাগ ধরলেও অসহায় হয়েই থাকতে হয় আমাদের৷

কিন্তু এবার আর চিন্তা নেই৷ কয়েক মিনিটেই চালু হয়ে যাবে সুইচ অফ হওয়া মোবাইল৷ শুধু ফোনের উপর ঢেলে দিতে হবে কয়েক ফোঁটা হিসি৷

হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ গবেষকরা এমনই এক ব্যাটারি তৈরি করে ফেলেছেন, ‌যা প্রস্রাব থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে৷ এই ব্যাটারি তৈরি করতে খবরচ হবে ন্যূনতম৷ভারতীয় মুদ্রায় মাত্র ১০০ টাকার মতো৷

এক স্কোয়ার ইঞ্চি মাপের এই ব্যাটারির ভিতরে এমন এক ব্যাকটেরিয়া ‌রয়েছে, যা প্রস্রাবে মিশে থাকা জৈব পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে৷

গবেষকদের কথায়, একটি মোবাইল ফোন চালানোর জন্য একটি ব্যাটারিই যথেষ্ট৷ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বার্থ, কুইন মেরি ইউনিভার্সিটির ও ব্রিস্টল বায়ো এনার্জি সেন্টারের ‌যৌথ গবেষণায় তৈরি হয়েছে এই ব্যাটারি৷
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন