বড় ভুল করলেন মুস্তাফিজ!

বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় 'কাটার মাস্টার' মুস্তাফিজকে নিয়ে এখন খুব মাতামাতি। গোটা ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়ে ছেড়েছেন তিনি। এই বাঁ হাতি ফাস্ট বোলারের মধ্যে যথেষ্ট মশলা রয়েছে।
ভবিষ্যতে আরও বিভীষিকা হয়ে তিনি দেখা দিতেই পারেন। সেই সম্ভাবনা প্রবল।

প্রশ্ন হলো, বড্ড তাড়াতাড়ি কি মুস্তাফিজ আইপিএলে যোগ দিয়ে ফেললেন না? অনেকেই এতে আপত্তি করবেন। একমত হবেন না হয়তো। সে না-ই হতে পারেন। একমত হওয়া বা না-হওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।

মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ। তার কাটারের মোকাবিলা করা সত্যিই কঠিন ব্যাপার। অতীতে ভারতীয় ব্যাটসম্যানরা মুস্তাফিজুরকে ঠিক মতো খেলতেই পারেননি। বিরাট কোহলিকেও একবার প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল, 'মুস্তাফিজকে কি খেলতে সমস্যা হয়?' কোহলি জবাব দিয়েছিলেন, 'মুস্তাফিজকে খেলতে খেলতে ঠিক হয়ে যাবে।'

আইপিএলে খেলার দৌলতে সেই কাটার-ভীতি কেটে যেতে বাধ্য বিদেশি ক্রিকেটারদের। মুস্তাফিজকে আগামীদিনে খেলা আরও সহজ হয়ে যাবে।

খেলতে খেলতে একসময় রহস্য আর রহস্য থাকে না। দীর্ঘদিন ধরে ভীতিপ্রদ বিষয়কে কাছ থেকে দেখলে আগের সেই ভীতি আর থাকে না।

তেমনই মুস্তাফিজকে যত বেশি খেলা যাবে, ততই তার সম্পর্কে গড়ে ওঠা রহস্যও ধীরে ধীরে কেটে যাবে। তার অস্ত্রগুলো সম্পর্কেও একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে গোটা বিশ্বের ক্রিকেটারদের। ফলে তাকে খুব সহজভাবেই খেলে দিতে পারবেন অন্য দেশের ক্রিকেটাররা।

তাই বলে মুস্তাফিজের প্রতিভাকে অসম্মান বা অশ্রদ্ধা করা হচ্ছে না। তার শেখার যথেষ্ট সময় এখনও পড়ে রয়েছে। যত বেশি তিনি খেলবেন, ততই তিনি শিখতে পারবেন। অভিজ্ঞতা তাকে অনেক কিছুই শেখাবে।

উলটোদিকও আছে। একসময় শচিন টেন্ডুলকারের খেলা দেখে দেখে, তার বিরুদ্ধে খেলতে খেলতে বিপক্ষ দেশগুলো মাস্টার ব্লাস্টারের দুর্বলতা জেনে ফেলেছিল। শচিনকে ফেরানোর জন্য দক্ষিণ আফ্রিকা একটি বিশেষ জায়গায় ফিল্ডার রেখে দিত। মুম্বাইকারও সেই ফাঁদে ধরা দিতেন। ঠিক তেমনি মুস্তাফিজ-ধাঁধাও কিন্তু সমাধান হয়ে যাবে।

আইপিএলে বাংলাদেশি এই বোলারকে দেখে বিপক্ষ বুঝে যাবে কোন বলটা বাইরে যাবে, কোন বলটা ভিতরে ঢুকবে। মুস্তাফিজুরকে খেলার কৌশল হাতের মুঠোয় চলে আসবে বাকি দুনিয়ার। তখন কিন্তু মুস্তাফিজুরকে আর এখনকার মতো ভয়ঙ্কর না-ও দেখাতে পারে।

আইপিএলে যোগ দেওয়ার আগে শুভানুধ্যায়ীদের বোঝানো উচিত ছিল মুস্তাফিজুরকে। বলা উচিত ছিল, এখনই আইপিএলে যোগ দিও না। হাজার হোক দেশের সম্পদ তো আরও বেআব্রু হয়ে গেল আইপিএলের সৌজন্যে। সূত্র: এবেলা
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন