হাজার বছরের নিয়ম ভেঙে পবিত্র মসজিদে মহিলারা

ভেঙে গিয়েছে ১ হাজার বছরের রীতি৷ ভারতের কেরলের কোট্টায়ামে বিশ্ববিখ্যাত তাজ জুমা মসজিদে অবশেষে ঢুকতে অনুমতি পেয়েছেন মহিলারা৷  সংস্কারের সীমারেখা পার করে এটি উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে থাকল৷

অতি প্রাচীন এই মসজিদের বাস্তুকলা, কাঠের কাজ বিশ্ববন্দিত৷ তাই দেখতে হাজারো সংখ্যক মহিলা ঢুকেছেন তাজ জুমা মসজিদের ভিতর৷ ছিলেন পর্যটকরাও৷

এই পদক্ষেপ এমন সময় নেওয়া হল যখন দেশে বিভিন্ন মন্দিরে মহিলাদের পুজো দেওয়ার বিধিনিষেধ ভাঙার পর্ব চলছে৷

তাজ জুমা মসজিদ সমিতির অধ্যক্ষ নবাব মুল্লাদোম জানিয়েছেন, মহিলারা এর অপূর্ব শিল্পকলা দেখা থেকে বঞ্চিত ছিলেন৷ তাঁরা মসজিদে প্রবেশ করতে চাইতেন৷ এই কারণে মসজিদ সমিতি মহিলাদের জন্য প্রবেশ উন্মুক্ত করেছে৷

২৪ এপ্রিল থেকে আগামী ৮ মে পর্যন্ত তাঁরা মসজিদে প্রবেশ করতে পারবেন৷ যদিও মহিলারা এখানে নামাজ পড়তে পারবেন না৷

মীনাচিল নদীর ধারে অবস্থিত কোট্টায়ামে তাঝাথানগেডির মসজিদটি সমৃদ্ধ বাস্তুশিল্প, কাঠের কাজ ও সৌন্দর্যয়ের কারণে বিশ্বে প্রসিদ্ধ৷ দেশের সবথেকে প্রাচীন মসজিদগুলির মধ্যে এটি অন্যতম৷
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন