ফিলিস্তিনি শিশুদের ওপর নির্বিচারে সহিংসতা চালাচ্ছে ইসরাইল। চলতি মাসে ইসরাইলি বাহিনীর হাতে এরইমধ্যে ১০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি শিশুদের ওপর বেশি হিংস্র বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। খবর আলজাজিরার।
জাতিসংঘের মানবতাবিষয়ক সমন্বয় বিভাগের তথ্যমতে, পশ্চিম তীর ও গাজায় ৬ থেকে ১২ অক্টোবরের মধ্যে ইসরাইলি বাহিনীর আঘাতে ২০১ ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআই) ফিলিস্তিনের অ্যাটর্নি ও ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার ব্রাড পার্কার বলেন, ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ ক্রমশ বাড়িয়ে চলছে। তাদের নির্বিচার আক্রমণের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা।
পার্কার বলেন, অনেক বিশেষজ্ঞের গবেষণায় দেখা গেছে, ফিলিস্তিনি শিশুরা বিষণœতা, উদ্বেগ, আঘাত পরবর্তী বিকলঙ্গতাসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে।
বিক্ষোভকারী তরুণ ও শিশুদের ওপর অচেতন করা গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও ভারি গোলাবারুদ ব্যবহার করছে ইসরাইলি সেনারা। এমনকি অনেক ক্ষেত্রে শিশুদের হত্যার উদ্দেশ্যে সরাসরি গুলি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে: নেতানিয়াহুকে কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সব ধরনের উত্তেজনা ও সহিংসতা বন্ধে ফিলিস্তিনি ও ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে তিন সপ্তাহ ধরে চলা সহিংসতা নতুন করে ফিলিস্তিনি ইন্তিফাদা বা অভ্যুত্থানের আশংকা তৈরি করেছে।
কেরি সাংবাদিকদের বলেন, সব ধরনের উত্তেজনা ও সহিংসতা বন্ধ করা এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উপায় খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।
কেরি যখন সাংবাদিকদের ব্রিফ করছিলেন তখন তার পাশে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন। বার্লিনে উভয় নেতার মধ্যে আলোচনা শুরু হয়েছে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন