কি করবেন ধোনি! স্বেচ্ছা অবসর- নাকি...

এখন কি করবেন মহেন্দ্র সিং ধোনি? তিনি কি অবসরে যাবেন, নাকি............ এমন সব প্রশ্ন ভারতজুড়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে বিশাল ব্যবধানে হেরে সমালোচনার কেন্দ্র বিন্দুতে এখন ধোনি।
সকলের প্রশ্ন ‘কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি?’ দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ খোয়ানোর পরে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে৷ অনেকেই ধোনির সমালোচনা করার জন্য তৈরি হচ্ছেন৷
তবে মাহির হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার৷ তিনি জানান, অবসরের সিদ্ধান্ত দেশের সফল অধিনায়ক ধোনির হাতেই ছেড়ে দেয়া উচিত ৷ ধোনি নিজেই ঠিক করুন কবে অবসর নেবেন৷
সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার বলেন, মহেন্দ্র সিং ধোনি দেশের জন্য অনেক কিছু করেছেন৷ অনেক ট্রফি এনে দিয়েছেন৷ তাই অবসরের সিদ্ধান্ত ধোনির ওপর ছেড়ে দেওয়া উচিত৷ আমরা এই বিষয়ে মন্তব্য করার কেউ নই৷
একইসঙ্গে এই বক্তব্যের সমর্থনে দেশের প্রাক্তন উইকেটরক্ষক বলেন, প্রত্যেক ক্রিকেটারের সেই সময় অবসর নেয়া উচিত যখন লোকে প্রশ্ন তুলবে কেন অবসর নিচ্ছেন? কিন্তু অবসর নিচ্ছে না কেন, এই প্রশ্ন যখন তুলবে তখন তাঁর অবসর নেওয়া উচিত নয়৷ সে দিক দিয়ে ধোনি বিচক্ষণ ৷ তিনি ভালোই জানেন কখন অবসর নিতে হবে৷ 
ধোনির অবসরের প্রসঙ্গ যেখানে উঠবে আর বিরাট কোহলির কথা উঠবে না এটা হতেই পারে না৷ এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার বলেন, বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার৷ বিরাট ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই অধিনায়কত্ব করার জন্য৷ তবে ওকে সময় দেওয়া উচিত৷
এদিকে টি-২০ ও একদিনের সিরিজ হারলেও এখনও ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষকটি৷
তবে ধোনিকে আক্রমন করতে ছাড়েননি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল মনোহর গাভাসকার।তিনি বলেন,  ডি ভিলিয়ার্স, ডু প্লেসিরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তখন অধিনায়ক ধোনির উচিত ছিল বুদ্ধি করে বোলিং পরিবর্তন করা৷ বোলার ঠিক মতো ব্যবহার করতে পারলে দক্ষিণ ভারতের বিরুদ্ধে বিশাল স্কোর খাড়া করতে পারত না বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল মনোহর গাভাসকর৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে বিশাল ব্যবধানে হারের পরে ভারত অধিনায়কের কড়া সমালোচনা করে গাভাসকর বলেন, ঠিক মতো বোলিং পরিবর্তন করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি৷ যদিও ওর কাছে খুব বেশি বিকল্প রাস্তাও ছিল না৷
একইসঙ্গে তিনি বলেন, আগে দেখেছি বেশ আইডিয়া নিয়ে তিনি বোলিং পরিবর্তন করলেন৷ এদিন অবশ্য কোনও বোলারই কাজে আসেনি।
ভারতের বোলিং নিয়ে উদ্বিগ্ন গাভাসকর বলেন, বোলিং ভারতের সবথেকে ভয়ের কারণ৷ টি-২০ ও একদিনের সিরিজে ভারতীয় বোলারদের খুব সাধারণ মানের লেগেছে৷ ফাস্ট বোলাররা ক্রমাগত শট পিচড বল করে দিয়েছে৷ ভারতের বোলিংয়ে উন্নতি করতেই হবে৷
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন