উত্তম কুমারের ভূমিকায় প্রসেনজিত্‍!

এবার বড়সড় চমক বাংলা টেলি সিরিয়ালে। উত্তমকুমারের জীবনী এবার আসতে চলেছে ছোট পর্দায়। তৈরি হবে উত্তম কুমারের জীবনী নিয়ে মিনি সিরিজ।
উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিত্‍। সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে।
সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টের কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস। ডিসেম্বরের শেষে শুরু হতে চলেছে শুটিং। এর আগে বড় পর্দায় অটোগ্রাফ ছবিতে অরুণ কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্‍। এবার চ্যালেঞ্জ ছোট পর্দায়।
এর আগে নিজের নামের আগে মহানায়ক ব্যবহার করে বিতর্কের মুখে পড়েন প্রসেনজিত্‍। এতদিন পর সেই উত্তর কুমারের জীবনীতে মহানায়কের চরিত্রে তাঁকে ব্যবহার করা হচ্ছে। আগামিকাল একটি বেসরকারি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে প্রযোজক সংস্থা। সেখানেই এই নয়া মিনি সিরিজের সম্প্রচার নিয়ে কথা হবে।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন