জিন্স পরে ফিটফাট

কী পরতে ভালোবাসেন- এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ তরুণ-তরুণীই বলেন, জিন্স ও টি-শার্ট। বর্তমান সময়ের ফ্যাশনপ্রেমী তরুণ-তরুণীদের প্রথম পছন্দ হল জিন্স। জিন্সের তৈরি প্যান্ট আর সেইসঙ্গে টি-শার্ট, পোলো শার্ট কিংবা তরুণীদের বেলায় টি-শার্ট, কুর্তি-কামিজ। ব্যস, সারা দিনের জন্য স্বাচ্ছন্দ্য।
আগে একটু মোটা কাপড়ের হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে জিন্স। এখন জিন্সের প্যান্ট অনেক পাতলা ও নরম কাপড়ের হওয়ায় এর জনপ্রিয়তা বেড়েছে অনেক। রঙ ও সুতার ব্যবহারে এখন মাথায় রাখা হয় ঋতু। তাই শীত-গ্রীষ্ম সব সময়ই জিন্স আরামদায়ক। এ সময়ের ট্রেন্ড মূলত হালকা কাপড়ের জিন্স। ন্যারো কাটের প্যান্টগুলো বেশি চলছে। কেউ কেউ আবার স্কিন ফিটিং নিচ্ছে। যাদের বয়স ত্রিশের ওপর, এমন লোকরা স্লিম ফিট পছন্দ করছেন বেশি। জিন্সের মধ্যে কটন, চায়না, স্ট্রিচ, নাইলন কটন, নেটিভ জিন্স, ন্যারো, সফট ও হার্ডসহ বিভিন্ন ধরন রয়েছে। রুচি এবং চাহিদার পরিপ্রেক্ষিতে ভিন্নতা রয়েছে জিন্স প্যান্টের কাটিংয়েও। যেমন ব্যাগি জিন্স, ন্যারো শেপ, স্ট্রেট, স্টিচ ইত্যাদি। তরুণীদের বেলায় টপসের লং কামিজ কিংবা পাঞ্জাবির সঙ্গে বাহারি রঙের জিন্স মানিয়ে যায় সহজেই। মেয়েদের জিন্স প্যান্টের বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে ন্যারো, সেমিন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ক্রেপ, বেগি জিন্স প্রভৃতি। তবে স্কিনি জিন্স প্যান্টের মধ্যে ন্যারো জিন্স প্যান্ট মেয়েদের কাছে বেশ জনপ্রিয়। এগুলো পায়ের নিচের দিকে চুড়িদার সালোয়ারের মতো চাপা। বুটকাট জিন্স প্যান্টও বেশ জনপ্রিয়। জিন্সের পোশাকে নান্দনিকতা আনতে এখন ব্যবহার হচ্ছে নানারকম বিডস এবং বাটন। জিন্সের সঙ্গে সঠিক অনুষঙ্গ এবং মার্জিত উপস্থাপন করে তুলতে পারে স্মার্ট ও ফ্যাশনেবল।কেমন রঙজিন্স প্যান্ট মানেই ছিল নীল রঙ, কিন্তু বর্তমানে জিন্সের রয়েছে অনেক রঙ এবং স্টাইল। বর্তমান সময়ে ব্লু জিন্স ছাড়াও চোখে পড়ে লাল, সবুজ, কালো, হলুদ, কমলা রঙের জিন্স, তারুণ্যের সঙ্গে মানিয়েও যাচ্ছে বেশ। দেশেই প্রস্তুত হচ্ছে উন্নতমানের জিন্স প্যান্ট। নিয়ন, গাঢ় বেগুনি, গাঢ় বাসন্তী, খয়েরি, ম্যাজেন্টা, গাঢ় গোলাপির মতো রঙ যেমন চলছে তেমনি পিচ, প্যাস্টেল, সাদার মতো হালকা রঙও কেউ কেউ বেছে নিচ্ছেন।জিন্সের যত্নজিন্স প্যান্টের খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না। তবে কিছুটা যত্ন নিলে অনেক দিন পরতে পারবেন আপনার পছন্দের জিন্স প্যান্টটি। জিন্স প্যান্ট কেনার পর প্রথমবার ধোয়ার সময় কোনো রকম ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা উচিত নয়। এতে জিন্সের চকচকে ভাব নষ্ট হয়ে যায়। তাই প্রথমবার শুধু পানি দিয়ে ধোয়া উচিত। অনেকেই জিন্স প্যান্ট ধোয়ার আগে ১ থেকে ২ ঘণ্টা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখে। এতে জিন্সের রঙ নষ্ট হয়ে যায়। তাই জিন্স প্যান্ট ১৫ থেকে ২০ মিনিটের বেশি ভিজিয়ে রাখা উচিত নয়। জিন্স সব সময় ঠাণ্ডা পানি দিয়ে ধোয়া উচিত। আর ধোয়ার পর আলতোভাবে পানি ঝরিয়ে উল্টো করে রোদে দিতে হবে। জিন্স প্যান্ট ইস্ত্রি করে পরলে জিন্সের চাকচিক্য বজায় থাকে।
সূত্র: দৈনিক যুগান্তর
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন