প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে আবারও ক্রিকেটার সৌরভ হতে চলেছেন মহারাজ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানান আগামী ৯ তারিখ বোর্ডের এজিএমে অংশ নেয়ার পরই তিনি আমেরিকায় পাড়ি দেবেন৷ সেখানে তিনি সচিন-ওয়ার্নের টি-২০ টুর্নামেন্ট খেলবেন৷
খেলার ব্যাপারে জিজ্ঞাসা করলে দাদা বলেন, ওখানে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি৷ আমি ঠিক খেলে দিতে পারব৷ তার জন্য কয়েকদিন প্রাকটিসও করেছি৷
অন্যদিকে রঞ্জিতে বাংলার পারফর্ম্যান্স নিয়েও খুশি সৌরভ৷ হরিয়ানার বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ায় বাংলার সংগ্রহ চার ম্যাচে ১০ পয়েন্ট৷
সৌরভ বলেন, শেষ চার-পাঁচ বছরে প্রথম কয়েকটি ম্যাচের পর বাংলা কখনোই এত ভালো জায়াগায় ছিল না৷ সেখানে বর্তমান পরিস্থিতিতে বাংলার এই পারফর্ম্যান্স খুবই ভালো।
নির্বাচক কমিটি নিয়ে সৌরভ জানিয়েছিলেন, রঞ্জি শেষ হওয়া পর্যন্ত নির্বাচক কমিটিতে কোনও পরিবর্তন হবে না৷ তবে জাতীয় নির্বাচক কমিটিতে কেউ যদি যায় তবে সেক্ষেত্রে পরিবর্তন করতেই হবে৷
কিন্তু সোমবার রাতে বাংলার নির্বাচক রাজু মুখোপাধ্যায় পদত্যাগ করায় আগামী তিনদিনের মধ্যে নতুন নির্বাচক কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন মহারাজ৷

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন