কারাগার পাহারায় কুমির!

ইন্দোনেশিয়ায় মাদক বিক্রি কিংবা চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জন্যে একটি গোটা দ্বীপে কারাগার বানিয়ে তা কুমির দিয়ে পাহারা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
আর এই প্রস্তাব করেছেন দেশটির মাদক বিরোধী সংস্থার প্রধান বুদি ওয়াসেসো।
ওয়াসেসো বলেন, অনেক সময় কুমির মানুষের চেয়ে ভালোভাবে পাহারা দিতে পারে, কারণ এদেরকে ঘুষ দেয়া যায় না।
তিনি আরও বলেন, সবচেয়ে মারাত্মক কুমির খুঁজে বের করতে তিনি দ্বীপ-রাষ্ট্রটির বিভিন্ন এলাকা সফর করবেন।
পৃথিবীর যেসব দেশে খুব কঠোর মাদক বিরোধী আইন রয়েছে, ইন্দোনেশিয়া তার মধ্যে একটি।
দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় চার বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকলেও ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়।
ওয়াসেসো ইন্দোনেশিয়ার একটি স্থানীয় ওয়েবসাইটকে বলেন, একটি দ্বীপ-কারাগার বানানোর পর আমরা যত বেশী সম্ভব কুমির সেখানে রাখবো।
আপনি কুমিরকে ঘুষ দিতে পারবেন না। আপনি বন্দীদেরকে পালাতে দিতে এদেরকে বলতে পারবেন না।
দ্বীপ-কারাগার বানানোর পরিকল্পনাটি অবশ্য এখনো খুবই প্রাথমিক অবস্থায় আছে।
কোথায় এটি হবে বা কবে এটি খুলে দেয়া হতে পারে তা এখনো ঠিক করা হয়নি। বিবিসি।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন