একই আকাশে মুখোমুখি দুটো সূর্য!

একই আকাশে মুখোমুখি দুটো সূর্য। অবাক হচ্ছেন, বিশ্বাস হচ্ছে না। অথচ এমন ঘটনায় ঘটেছে। শুধু তাই নয়- দুটো সূর্য্যই মুখোমুখি। ভাবছেন, যে কোনও সময় লাগতে পারে ধাক্কা। কিন্তু না, অসুবিধা হল না। একে অপরকে খানিকটা প্রতিপক্ষের মতো মেপে নিয়ে চলে গেল যেন।
ভাবছেন, নভেম্বরেও এপ্রিল ফুলের মেজাজে আমরা। অথবা ছাপার ভুলে এমনটা পড়তে হচ্ছে আপনাকে। আসলে কোনওটাই নয়। কানাডা এবং আমেরিকার আকাশে একসঙ্গেই দেখা গেল দু-দুটো সূর্য।
সৌরজগতের এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় এবং চাঁদের অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, আর ঠিক সেই সময় চাঁদ এবং সূর্য একে অপরের বিপরীত দিকে থাকে তাহলেই এমন ঘটনা ঘটে। মানে, যেটাকে দুটো সূর্য মুখোমুখি মনে হচ্ছে, সেটা আসলে চাঁদ এবং সূর্যের মুখোমুখি হওয়ার ঘটনা।
শুধু বিশেষ কোণ এবং ডিগ্রিতে থাকার জন্য সূর্যের আলো চাঁদে এত জোরে প্রতিফলিত হয়, যে মনে হয় দুটো সুর্য আকাশে রয়েছে। প্রায় দুদিন ধরে একই অবস্থায় থাকে চাঁদ এবং সূর্য। আর এবার কানাডা এবং আমেরিকার আকাশে এই ঘটনা দেখেই হতবাক হয়ে যায় মানুষ।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন