অনবদ্য ৫০ রান সৌরভের

প্রথম দিন হয়নি৷ মাত্র ১২ রান করে আউট হয়ে গিয়েছিলেন৷ বাংলাবাসী বা ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলার মহারাজ৷ হিউস্টনেও শ্যেন ওয়ার্নদের কাছে হেরে গিয়েছিল সচিন’স ব্লাস্টার্সরা৷
সৌরভের দ্বিতীয় ম্যাচ তথা ক্রিকেট অল স্টারস সিরিজের শেষ ম্যাচে অবশ্য প্রত্যাশা পূরণ করলেন সৌরভ ৷ অনবদ্য ৫০ রান করলেন তিনি৷ তিন-তিনটি চার ও তিন-তিনটি ছক্কা হাঁকালেন মহারাজ৷
৩৭ বলে ৫০ রান করলেন সিএবি সভাপতি৷মনে পড়িয়ে দিলেন পুরনো সেই দিনের কথা৷ সেই পুরনো স্মৃতি ফিরিয়ে দিলেন সিরিজের শেষ ম্যাচে৷
সিরিজের দ্বিতীয় ম্যাচেই একটা ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি ফুরিয়ে যাননি৷ এখনও ছক্কা হাঁকাতে পারেন৷সেটা দেখা গেল রোববার দ্বিতীয় ম্যাচে৷ সেই পুরনো সৌরভকে দেখল ক্রিকেট দুনিয়া৷
কলকাতা24x7
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন