যে স্মার্ট ফোন কোনোদিন ভাঙবে না

হাত থেকে পড়ে গেল সাধের স্মার্টফোন! ব্যাস শেষ, হয়ে গেল কয়েক খণ্ড। তা যদি না হয়ও স্ক্রীনের বারোটা বেজে গেছে। তবে এবার এ সমস্যার সমস্যার সমাধান হতে চলেছে। এবার অনেক উঁচু থেকে পড়েও ভাঙবে না সাধের স্মার্ট ফোনটি। এমনকি দাগ পড়বে না স্ক্রীনেও।
প্রথমবার বাজারে এসে গেল 'আনব্রেকেবেল' স্মার্ট ফোন।  এটি এমন একটি স্মার্ট ফোন যাকে কোনো ভাবেই ভাঙা যাবে না। আর এটি মোটোরোলার নতুন স্মার্ট ফোন ‘মোটো এক্স ফোর্স’।
ফোনটি প্রস্তুত হতে সময় লেগছে তিন বছর। ফোনটিকে বাজারে এনে যথেষ্ট বিশ্বাসী মোটোরোলা কর্তৃপক্ষ। ফোনটির স্ক্রিনের ওপরে চার বছরের গ্যারেন্টি আছে। তারা জানান, অনেক উঁচু থেকে যদি কোনও শক্ত বস্তুর ওপর ফোনটি পড়ে যায় তাহলেও কোনও রকম দাগ হবে না স্ক্রিনে।  
মোটো শ্যাটারশিল্ড দিয়ে তৈরি হয়েছে এই ফোনের স্ক্রিনটি। যেখানে বাকি কোম্পানির স্মার্ট ফোন বানানো হয় দুই ধরনের লেয়ার দিয়ে সেখানে মোটোরোলার এই ফোনটির স্ক্রিন পাঁচ রকমের লেয়ার সহযোগে বানানো হয়েছে। প্রথমে আছে অ্যালিমিনিয়াম কোর, যা স্ক্রিনটিকে প্রকৃতভাবে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এরপর থাকে ৫.৪ আমোলড ডিসপ্লে, ডুয়াল টাচ লেয়ার, ইন্টেরিয়র লেয়ার এবং শক্ত প্লাষ্টিকের লেয়ার।    
ফোনটিতে ৩১ জিবি মেমরি কার্ড, দুই টিবির মাইক্রো এসডি কার্ড, ২১ মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রোন্ট ফেসিং ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেন্সর, ফ্ল্যাস, অ্যান্ড্রোয়েড ৫.১.১ ললিপপ বর্তমান। তবে মোটোরোলা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি অ্যান্ড্রোয়েড ৬.০ মার্শম্যালো নিয়ে আসা হবে ফোনটিতে।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন