সল্লুর প্রেম রতন নিয়ে ৫ টি শঙ্কা (ভিডিওসহ)

দিওয়ালি ধামাকা প্রেম রতন ধন পায়ো নিয়ে সিনেমাপ্রেমীদের মনে রয়েছে উত্তেজনা। গত কয়েকবছর ধরেই দিওয়ালিতে রিলিজ করছে সলমান খানের ফিল্ম। আর তার সবকটিই বক্স অফিস মাতিয়ে দিয়েছে।
আরও একটা দিওয়ালি আসছে। আবারও সলমান খানের সিনেমা। সঙ্গে সোনম কাপুর। প্রেম রতন ধন পায়ো। তাহলে কি এবারও বক্স অফিসে রেকর্ড করবে সাল্লুভাইয়ের এই ফিল্ম? আশা তেমনই।
কিন্তু আশার পাশাপাশি মানুষের মধ্যে রয়েছে খানিকটা আশঙ্কাও। কী কী নিয়ে? ঠিক আছে এক ঝলকে জেনে নিন, ৫ টি কারণ যে, কেন আশানুরূপ ব্যবসা না-ও করতে পারে প্রেম রতন ধন পায়ো।

১) নামেই সমস্যা - ফিল্মের নাম নিয়ে অনেকের মধ্যেই একটা না পছন্দ ভাব কাজ করছে, সুরজ বরজাতিয়ার ম্যানে প্যার কিয়া, হাম আপকে হ্যায় কৌন বা হাম সাথ সাথ হ্যায়ের থেকে শুধু নামের বিচারে প্রেম রতন ধন পায়ো পিছিয়ে থাকবে অনেকটাই।

২) নীল মানে যে শূন্য - এই সিনেমায় সলমান খানের সঙ্গে রয়েছেন নীল নীতিন মুকেশ। তিনি গায়ক মুকেশের পরিবারের উত্তরসূরি হতে পারেন। কিন্তু বলিউডে তিনি কোনো হিট ফিল্ম উপহার দিয়েছেন, অনেক খুঁজেও পাবেন না। তাই প্রেম রতন ধন পায়ো যদি কিছু টাকা কম ব্যবসা করে, তার খানিকটা দায় নিতে হবে নীল নীতিনকে।

৩) সোনমের সঙ্গে জমবে! - সোনম কাপুরকে তার প্রথম সিনেমা, সাওয়ারিয়াতে একটুখানি দেখা গিয়েছিল সলমান খানের সঙ্গে। কিন্তু দুজনে জুটি বেঁধে একটি ফিল্মকে ৩০০ বা ৪০০ কোটির ব্যবসা এনে দেবেন, ব্যাপারটা না ঘটা পর্যন্ত একটু সন্দেহ থেকেই যাচ্ছে।

৪) ভাইজান থেকে ফের প্রেমে - সলমান খানের শেষ রিলিজ হওয়া ফিল্ম বজরঙ্গী ভাইজান শুধু হিট করেনি। মানুষের মন ছুঁয়ে গিয়েছে। কিন্তু বজরঙ্গী ভাইজানের মতো ভিন্ন চরিত্রে অভিনয় করার পরপরই ফের প্রেম রতন ধন পায়োর মতো ফিল্মে সলমানকে সবাই মেনে নেবেন কিনা একটু সন্দেহ থেকেই যাচ্ছে।

৫) সুরজ যে বক্স অফিসে ডুবছে - সিনেমার পরিচালক সুরজ বরজাতিয়াকে বলা হচ্ছে, তিনি এখন শুধুই অতীতের ছায়া। কারণ, তাঁর শেষ দিকের তিনটি সিনেমা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। এই সিনেমাগুলো হল, ম্যায় প্রেম কি দিবানি হু। বিবাহ এবং এক বিবাহ অ্যাসি ভি। যদি প্রেম রতন ধন পায়োর ব্যাবসা এমন হয়, তাহলে কিন্তু তা সলমান খানের দিওয়ালি রিলিজ মুভির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে না।

তবু বিশেষজ্ঞদের আশা, মানুষটার নাম যেহেতু সলমান খান, তাই কোনও আশঙ্কা নয়। বক্স অফিসে নতুন রেকর্ড হচ্ছেই। সূত্র: ওয়েবসাইট
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন