মেসির মন এখন ভালো থাকার কথা নয়। বার্সেলোনার হারের মিছিল তার মন খারাপ করে দেয়ার জন্য যথেষ্ট। এরইমধ্যে যদি কেউ প্রশ্ন করেন, বার্সা ছাড়লে কত দাম হতে পারে তার?
কী পরিমাণ অর্থ খরচ হবে তাকে কিনতে চাইলে? এমন প্রশ্নে মেজাজ খারাপ হতে বাধ্য বার্সার সমর্থকদের।
তবু স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (ইউপিভি) হাত গুটিয়ে বসে থাকাটাকে সমীচিন মনে করেনি। একটা কাজের কাজ করে ফেলেছে তারা।
তা কাজটা কী? সেটি হল, মেসিকে কিনতে কী পরিমাণ অর্থ খরচ করতে হবে, তার একটা হিসাব বের করেছে।
মাত্র ১৪ কোটি ১০ লাখ ইউরো। হ্যাঁ, বার্সেলোনা থেকে মেসিকে কেড়ে নিতে চাইলে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে আগ্রহী ক্লাবকে।
সেটি পিএসজি হোক কিংবা ম্যানসিটি। প্রায়ই গুজবের পালে হাওয়া লাগে। গুঞ্জন ছড়ায় মেসির জার্সি বদলের। এমনও শোনা যায় যে, ফরাসি জায়ান্ট পিএসজি নাকি পাউন্ড-ডলার-ইউরোর বস্তা নিয়ে বসে আছে।
তা বসে থাকতেই পারে। ইউপিভি তাদের মুশকিল আসান করে দিয়েছে।
শুধু কী মেসি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দামও নির্ধারণ করে দিয়েছে ইউপিভি। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার দাম একটু কম।
১০ কোটি ১০ লাখ ইউরো। আছে কোনো ক্রেতা? বয়সের মতো দু’জনের দরদামেও খানিকটা ফারাক। মেসির বয়স ২৮, রোনাল্ডোর ৩১। দু’জনের দাম নির্ধারণে এই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। ওয়েবসাইট।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন