পৃথিবীর খুশি মানুষ বিগ বি

২০ এপ্রিল ২০০৭, এই দিনটিতে লক্ষ্মী হয়ে এসেছিল আমাদের ঘরে। সম্পূর্ণ করেছে আমাদের পরিবার। চোখের পলকে ৯ টা বছর পার হয়ে গেল। ঐশ্বর্য-অভিষেক বিবাহ বার্ষিকী-তে নস্ট্যালজিক অমিতাভ। শুভেচ্ছা জানাল, পুত্রও পুত্র বধূকে।

৯ বছর আগের এই দিনটিতে সাত পাকে বাঁধা পড়েছিল অ্যাশ-অভি। কিন্তু বিগ-বি-এর কাছে এই তো সেদিন ওদের বিয়ে দিলাম। আজ ওরা বাবা-মা।

স্মৃতির সিঁড়ি বেয়ে বিগ-বি ব্লকে লেখেন, 'আজকের এই স্পেশাল দিনের জন্য সকাল থেকেই উৎসব পালন করব। ঐশ্বর্যর সঙ্গে বিয়ে এবং আরাধ্যা হওয়ার পর এখন আমার পরিবার সম্পূর্ণ। আমি এখন পৃথিবীর সবথেকে খুশি মানুষ।

তিনি লেখেন, বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না। বিয়ে মানে দুটো পরিবারেরও মিলন। দুটো পরিবারের মধ্যে বন্ধন। দুটো পরিবারকে আরও কাছাকাছি আনে বিবাহ। একে অপরকে এক সুতোয় সারাজীবন বেঁধে রাখার ক্ষমতা একমাত্র বিয়েরই রয়েছে।

লেখেন, প্রত্যেক বছর আমরা এই বিশেষ দিন গুল সেলিব্রেশন করি। এটা আমাদের কাছে একটা উৎসবের দিন। তাই এই দিনটাকে আরও স্পেশাল করে তুলতে পরিবারের সবাই একসঙ্গে এই দিনটা সেলিব্রেট করি'।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন