এ বছরের রিও অলিম্পিকসের জন্য অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করা হয়েছে দক্ষিণ গ্রিসে। বৃহস্পতিবার প্রজ্জ্বলিত এ মশাল বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে অগাস্ট মাসের পাঁচ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিইরোতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছবে। খবর বিবিসির।
অলিম্পিক গেমসের প্রধান উদ্যোক্তা কার্লস নুজমান এ অলিম্পিকের মধ্যে দিয়ে ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন রাজনৈতিক এবং অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত ব্রাজিলকে একতাবদ্ধ করবে রিও-র অলিম্পিকস্।
এই অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের প্রথা চালু হয়েছিল ৮০ বছর আগে বার্লিন গেমসের সময়। বিশ্বের বিভিন্ন দেশ পরিক্রমা করবে এই মশাল।
প্রাচীন অলিম্পিয়ায় যেখানে ১০০০ বছরের বেশি সময় ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে এসেছে, সেখানকার প্রাচীন পদ্ধতি অনুসারেই এই মশাল প্রজ্জ্বলন ও তার বিশ্ব পরিক্রমার রীতি শুরু হয়েছিল।
মশালটি জ্বালান তারকা ক্যাটেরিনা লিহু, যিনি প্রাচীন প্রথা অনুসারে প্রধান উপাসকের ভূমিকা পালন করেন দেবতা অ্যাপোলোর প্রতি প্রার্থনা নিবেদনের অভিনয়ের মধ্যে দিয়ে।
অ্যাপোলো ছিলেন আলো ও সঙ্গীতের প্রাচীন গ্রিক দেবতা।
মশালের শিখা প্রদক্ষিণ করবে বিশ্বের বিভিন্ন দেশ এবং ব্রাজিলে পৌঁছবে ৩ মে।
বিভিন্ন দেশে এই মশাল বহন করবেন ১২ হাজার মানুষ।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন