মুস্তাফিজের দুটি 'ভয়'

বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। তার কাটারে ভিত নন, এমন ব্যাটসম্যান এখন খুঁজে পাওয়া দুষ্কর। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মত ব্যাটনম্যানদেরও তিনি রীতিমত ঘোল খাইয়ে ছাড়ছেন।
আইপিএল খেলতে ভারতে এসে সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ দাবি করেন, তার কাটার খেলতে দাদা বিরাট কোহলিরও সমস্যা হয়।

অভিষেকের পর থেকেই তিনি ক্রিকেট আঙিনায় সাড়া ফেলে দিয়েছেন। তারই আরেকটি নমুনা রাখলেন শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে।

এদিন মুস্তাফিজুর তার বলের জবাব খুঁজে পাননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশের বাঁ হাতি এই বোলার চার ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। এর মধ্যে প্রথম ৮ বলই করেছেন ডট।

খেলা শেষে রমিজ রাজা ডেকে নেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নারকে। অজি এই বাঁ হাতি ব্যাটসম্যান এসে মজার এক তথ্য দেন মুস্তাফিজুর সম্পর্কে।

তিনি বলেন, বাংলাদেশের এই বোলার ইংরেজি জানেন না। তাই বিদেশিদের সঙ্গে কথা বলতে সমস্যায় পড়েন।

ওয়ার্নার ধারাভাষ্যকার রমিজকে বলেন, 'মুস্তাফিজুর কেবল একটা কথাই বলে। ও বলে, বোলিং নো প্রবলেম। ব্যাটিং প্রবলেম অ্যান্ড স্পিকিং প্রবলেম।'

মুস্তাফিজুরের দুর্বলতা বুঝে নিয়েছেন ওয়ার্নাররা। সেই মতোই তার পাশে এসে সবাই দাঁড়াচ্ছেন। মুস্তাফিজুরের জন্য নাকি হায়দরাবাদের অনেকেই বাংলা শিখবেন।

ওয়ার্নারের কথা শেষ হতে না হতেই ম্যাচের সেরা মুস্তফিজকে ডেকে নেন রমিজ। ইংরেজিতে সমস্যা রয়েছে বলে রামিজ রাজা তাকে বাংলায় কথা বলতে বলেন।

কিন্তু মুস্তাফিজুর এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলেন যে, ভাল করে বাংলাতেও কথা বলতে পারেননি। কেবল বলেন, 'গেমটা খুব ভাল হইছে।'

রমিজ ব্যাপারটা হালকা করে দিয়ে বলেন, 'তোমার বলই যখন কথা বলছে, তখন মুখে বেশি কিছু বলার দরকার নেই।'
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন