লন্ডন: নিলামে উঠল একসঙ্গে ৭৬টি উল্কা! বিশ্বাস হচ্ছে না… হ্যাঁ, এবার জামা, ছবির মতো কত সামগ্রীই নিলামে ওঠার পর অবশেষে বিক্রি হল উল্কাও।
লন্ডনের একটি বিখ্যাত নিলামকারী সংস্থা ক্রিস্টি এই নিলামের আয়োজন করে। সেখানে নিলামে বিক্রির জন্য তোলা হয় ৭৬টি উল্কাপিণ্ড।
মহাশূন্যের হাজার কোটি মাইল দূর থেকে আসা কিছু উল্কা আঘাত হানে পৃথিবীতে। আকৃতি ও বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বেশ উচ্চমূল্যেই বিক্রি হয় উল্কাপিণ্ডগুলি।
উল্কাপিণ্ড বিশেষজ্ঞ জেমস হিসলো বলেন, উল্কাপিণ্ডের দাম বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এটি সাধারণ কোনও পণ্য নয়। এ ছাড়া বিশ্বে বিক্রির মতো উল্কাপিণ্ডের সংখ্যাও বেশ সীমিত। খুব কম সময়ই এই সংখ্যা বেড়েছে। তবে ২০১৩ সালে সাইবেরিয়ায় উল্কাপাতের পর এর সংখ্যা বেশ বেড়েছে।
তিনি বলেন, উল্কাপিণ্ড ভূ-পৃষ্ঠে আঘাত হানার আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর তাপমাত্রার কারণেই এমনটি ঘটে। তাই বড় আকৃতির উল্কাপিণ্ড তেমন একটা পাওয়াই যায় না। জানা গিয়েছে, ঐতিহাসিকভাবেই উল্কাপিণ্ড বিক্রি হয় গ্রাম পরিমাণে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন