বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এই চোট নিয়েই জাতীয় দলের প্র্যাক্টিসে নেমে পড়লেন।কিন্তু বৃহস্পতিবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে কি খেলতে পারবেন লিওনেল মেসি? প্রশ্নটা আসছে ঘুরে ফিরেই। তবে স্পষ্ট উত্তর এখনও নেই।
মঙ্গলবার সকালে মেসি নতুন কোচ এদুয়ার্দো বাউজার তত্ত্বাবধানে প্র্যাক্টিসও শুরু করে দেন। বাউজা বলেছেন, ওর চোট ফের পরীক্ষা করা হবে। তবে প্র্যাক্টিসে লিও স্বাভাবিক ছিল।
এদিকে, পায়ের পেশিতে চোটের জন্য উরুগুয়ে ম্যাচে খেলবেন না সের্জিও আগুয়েরো। পাশাপাশি ইপিএলে ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার উইনস্টন রিড-কে কনুই দিয়ে আঘাত করার জন্য তিন ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে এফএ। অর্থাৎ ম্যাঞ্চেস্টার ডার্বিতেও খেলতে পারবেন না আগুয়েরো।
এর আগে মেসির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আজেন্টিনার ফুটবলারদের প্রতি আহ্বান জানান নতুন কোচ বাওজা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে পুনরায় সমর্থকদের ভালবাসায় ফিরে আসা মেসির উপর থেকে চাপ কমানোর জন্যই বাওজা এই মন্তব্য করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন