নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু সকলেই স্বপ্ন দেখে। পুরুষদের তুলনায় নারীরাই বেশি স্বপ্ন দেখেন। তবে সেটা দুঃস্বপ্ন। আর এ দুঃস্বপ্নের কারণ উদ্বেগ।
মার্কিনি মনস্তত্ত্ববিদ অ্যান কাটলার বলেছেন, নারীরা সারাক্ষণ উদ্বেগে থাকেন। এই কারণেই তারা ভয়ঙ্কর সব স্বপ্ন দেখেন। স্বামী বা প্রেমিক তাদের ঠকাচ্ছে এই দুঃস্বপ্ন প্রায় প্রত্যেক নারীকেই তাড়িয়ে বেড়ায়।
এছাড়াও সব দাঁত পড়ে যাচ্ছে, পিছনে কেউ ধাওয়া করছে কিংবা সামনে বড় একটা মাকড়সা- এমন দুঃস্বপ্নও তারা মাঝেমধ্যেই দেখেন।
একটি মার্কিন সমীক্ষায় জানা গেছে, ৫১ শতাংশ মহিলা তাড়া খাওয়ার স্বপ্ন দেখেন। ৩৮ শতাংশ মহিলা স্বপ্নে স্কুলে ফিরে গেছেন দেখে চমকে ওঠেন। প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসার স্বপ্ন দেখেন ৩৪ শতাংশ মহিলা।
এদিকে পুরুষরা বেশ হাল্কা মেজাজের স্বপ্ন দেখেন। যেমন: অনেক টাকা পেয়েছেন, কোনো সুন্দরীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
সব থেকে মজার বিষয় হলো, স্বপ্নের কথা পুরুষদের তুলনায় নারীদের বেশি মনে থাকে। ২৪ শতাংশ নারীই মনে করতে পারেন, রাতে কী স্বপ্ন দেখেছেন। সেখানে মাত্র ১৪ শতাংশ পুরুষ স্বপ্নের কথা মনে রাখতে পারেন।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দুই হাজার পুরুষ এবং নারীর ওপর সমীক্ষাটি চালায় একটি মার্কিন গবেষনা দল।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন