৫২ বছর বয়স তার। কিন্তু দেখে অনেকেই বছর ২৫-এর তরুণী বলে ভুল করেন। তারপর তাঁর প্রকৃত বয়সটি জানার পরে তাঁদের বিস্ময়ের সীমা থাকে না।
তিনি পামেলা জ্যাকবস। জন্মগতভাবে দক্ষিণ এশিয়ার মানুষ হলেও তিনি এখন ইংল্যান্ডের নাগরিক।
পামেলার নিজের বয়স ৫২ বছর। তার ছেলের বয়স ২১। তবু একবার যখন প্লেনের টিকিট কাটতে গিয়েছেন তিনি, তখন এয়ারলাইন কর্তৃপক্ষ তাকে মনে করেছিল কলেজ পড়ুয়া। সেই ভেবে তাকে স্টুডেন্টস ডিসকাউন্টও অফার করা হয়েছিল।
পামেলা জানান, প্রায় তিন দশক আগেই কলেজের গণ্ডি তিনি পেরিয়ে এসেছেন।
পামেলা জ্যাকবসকে দেখে অনেকেই বছর ২৫-এর তরুণী বলে ভুল করেন। তারপর তার প্রকৃত বয়সটি জানার পরে তাদের বিস্ময়ের সীমা থাকে না।
প্রায় সঙ্গে সঙ্গেই পামেলার প্রতি ধেয়ে আসে তাঁদের অবধারিত প্রশ্ন- পামেলার এই অনন্ত যৌবনের রহস্যটা কী?
পামেলার অবশ্য এই বিষয়ে রাখঢাক নেই কোনও। তিনি বলছেন, তার এই তরুণীসুলভ স্বাস্থ্য ও মুখশ্রী অনেকটাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তার অন্যান্য ভাই-বোনেরাও বয়সের সঙ্গে সঙ্গে বুড়িয়ে জাননি। তবে নিজেকে ঠিকঠাক রাখতে নিজস্ব কিছু কৌশলও প্রয়োগ করে থাকেন পামেলা।
পামেলা জানান, তার চেহারার তারুণ্যের অনেকটাই নারকেল তেলের সৌজন্যে। অন্য কোনো ময়েশ্চারাইজারের পরিবর্তে তিনি দিনে দুবার করে শরীরে নারকেল তেল মালিশ করেন। এছাড়া মেক আপ রিমুভার হিসেবেও তিনি নারকেল তেল ব্যবহার করেন।
মজার বিষয় হলো, তিনি কখনো সানস্ক্রিন লোশন ব্যবহার করেন না। তবে সপ্তাহে একবার সাওনা ও স্টিম বাথ নেন পামেলা।
এছাড়াও বিশেষ ধরনের খাদ্যাভ্যাসও অনুসরণ করেন তিনি। তার খাদ্যতালিকায় ৮০ শতাংশ খাবারই ভেষজ। বাকি ২০ শতাংশে রয়েছে চকলেট, আইসক্রিম বা অ্যালকোহলের মতো খাবার।
চিকিৎসকরা জানিয়েছেন, পামেলার তরুণীসুলভ চেহারার মূল রহস্য ওই নারকেল তেলের মধ্যেই নিহিত। এই তেলে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি ট্রাইগ্লিসারাইড-এর পাশাপাশি এমন কিছু প্রাকৃতিক গুণাবলি রয়েছে, যা সত্যিই ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন