মুনিঋষীরা ধ্যানের মধ্য দিয়ে দিনের পর দিন সমস্ত আবেগকে বশ করে এসেছেন৷ একথা কারও অজানা নয়৷ এমন কি গবেষনাও বলছে সেটাই৷
মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা গেছে, ধ্যান করলে মনোযোগ বাড়ে। শুধু মনোযোগ নয়, আবেগ নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া ধ্যান করলে মৌলিক চিন্তা, একাগ্রতাও বৃদ্ধি পায়।
গবেষক দলের প্রধান ইয়ানলি নিল বলেছেন, ‘আমাদের গবেষণা প্রমাণ করেছে ধ্যানাভ্যাসের ফলে কেবল মনোযোগী হওয়ার স্বাভাবিক ক্ষমতাই বাড়ে না মানসিক স্বাস্থ্যও ভাল থাকে। আবেগ নিয়ন্ত্রণের সহায়ক ধ্যান।‘
বৈজ্ঞানিক পদ্ধতিতে ৬৮ জনের ওপর মনযোগ নিয়ে গবেষণা করা হয়। তাদের অর্ধেককে ১৮ মিনিট ধরে অডিও–র মাধ্যমে নানা ধ্যানাভ্যাস করতে বলা হয়। তারপর তাদের নানা ভাষা শিখতে বলা হয়। অপরদের কেবল ভাষা শিক্ষা দেয়া হয়। দেখা গিয়েছে ধ্যানাভ্যাসকারীরা অনেক বেশি সফল হয়েছেন। এরপরেই তাদের আবেগ নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয়। দেখা গেছে ধ্যানাভ্যাসকারীরা সেক্ষেত্রেও সফল।
প্রতিদিন সকালে উঠেই মিনিট খানেক ধ্যান করলে সারাদিন দারুন কাটবে৷

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন