শীতে পা ফাটা একটি সাধারণ সমস্যা। এ সময় ত্বকের আর্দ্রতা কমতে থাকায় অনেকেরই পা ফাটে। তবে কিছু যত্ন নিলে পা ফাটবে না। গোড়ালিও হয়ে উঠবে মসৃন।পাশাপাশি ত্বককে পুষ্টি জোগাতে খাদ্য তালিকায় দুধ, দই, টাটকা ফল ও সবজি রাখুন ।
১. গরম পানিতে পেট্রোলিয়াম জেলি ও অল্প লবন মিশিয়ে পা ডুবিয়ে কয়েক মিনিট বসে থাকুন। স্ক্রাবার দিয়ে গোড়ালির ফাটা অংশ ঘষুন । ভালোভাবে পা ধুয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগান। পা ফাটবে না। আর ফাটলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
২. গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ বানান । ওই মিশ্রণটি নিয়ম করে গোড়ালিতে লাগান । পা ফাটার হাত থেকে রেহাই পাবেন।
৩. শাকসবজির রসও গোড়ালির ফেটে যাওয়া আটকাতে ভীষণ কার্যকরী । ফাটা জায়গায় সবজির রস লাগান। না শুকানো পর্যন্ত রেখে দিন। শুকিয়ে গেলেই ধুয়ে ফেলুন ।
৪. জুতো পরলে মোজা পরুন। সারাদিন ছোটাছুটিতে পায়ে চাপ পড়ে। মোজা পরলে ক্ষতির পরিমাণ কমে যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন