পাকিস্তানে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন রোনালদিনহো

ক্রিকেট পাগল জাতিকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য ব্রাজিলীয় তারকা ফুটবলার রোনালদিনহো সহ ফুটবলের আটজন সেরা তারকা পাকিস্তানে দুটি প্রদশর্নী ম্যাচে খেলবে।

শনিবার করাচিতে এবং রোববার লাহোরে অনুষ্ঠিত হবে এই দুটি প্রদশর্নী ম্যাচ।

সম্প্রতি ফুটবল থেকে অবসর নেয়া সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো নেতৃত্ব দেবেন ‘রোনালদিনহো এন্ড ফ্রেন্ডস’ গ্রুপের।

ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া সাবেক তারকা খেলোয়াড়দের মধ্যে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রেয়ান গিগস, ব্রাজিলীয় তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোল রক্ষক ডেভিড জেমস, ডাচ তারকা জর্জ বোয়ার্তে, সাবেক ফরাসি তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা এবং পুর্তগিজ তারকা লুইস বোয়া মোর্তে।

দুইবার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া ২০০২ বিশ্বকাপের শিরোপা জয়ী দলের সদস্য ৩৭ বছর বয়সি রোনালদিনহো এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের মাটিতে খেলার জন্য আমি অধির অপেক্ষায় আছি। পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের ফুটবলে আকৃষ্ট করার এটি সূবর্ণ সুযোগ। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments:

  1. Lucky Clover Casino Review 2021 | Mapyro
    Find the best Lucky Clover Casino 2021 here at Mapyro! Compare 경상남도 출장샵 reviews, photos & ratings to find the best 서귀포 출장안마 deal 광명 출장샵 for you! Rating: 4.2 · 순천 출장안마 ‎Review 군산 출장샵 by Mapyro

    উত্তরমুছুন