ছুটির দিনে নিজের যত্ন

যাদের প্রতিদিন কাজের জন্য বের হতে হয় তারা ঘরে ফিরে দু’এক দিনের রূপচর্চার প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে রেখে দিলে ছুটির দিনে যত্ন নিতে ঝামেলাই হবে না।

চুলের যত্ন
চুল মেয়েদের সৌন্দর্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সবাই চান নিজের চুল যেন উজ্জ্বল হয়। কিন্তু সময় নিয়ে চুলের যত্ন না নিলে এর সৌন্দর্য অচিরেই হারিয়ে যাবে। তাছাড়া প্রতিদিন তাড়াহুড়া করলে ড্রায়ার, আয়রন করতে গিয়ে চুলের বেহাল অবস্থা। কিন্তু তাই বলে চুলের যত্ন না নিলে হবে? সে কারণে ছুটির আগের দিন রাতে হট ওয়েল ম্যাসাজ করতে পারেন। আবার আলমকী, শিকাকাই, উকুন থাকলে নিমের রস তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় তুলার সাহায্যে পুরো মাথায় লাগিয়ে রাখুন। পরের দিন ভালো করে শ্যাম্পু করে নিলে উপকার পাবেন। আর যাদের খুশকির সমস্যা বেশি তারা পাসলি পাতা, পুদিনা পাতা, নিম পাতার রস ফুটিয়ে ঠাণ্ডা করে মাথায় ম্যাসাজ করে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন। তবে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর কন্ডিশনার না থাকলে জবা ফুলের কলি নারিকেল তেলে ভালো করে মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে করে চুল কালো হবে এবং যাদের পাকা চুল আছে- তাদের জন্য চুল কালো করতে দারুণ কাজ করবে। ঘরে বাইরে কাজের ব্যস্ততায় বাইরে বের হতে হয়। আর এর ফলে রোদ ও পলিউশনের কারণে চুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই চুল সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
ত্বকের পরিচর্যা
সপ্তাহে যেহেতু কাজের চাপ থাকে তাই হয়তো সময় নিয়ে যত্ন নেয়া হয় না। কিন্তু প্রতিদিন বাইরে বের হলে অসহনীয় যানজটের কারণে যে পরিমাণ সানট্যান, ধুলাবালি ত্বকে জমে থাকে সেটা কী একবার ভেবে দেখেছেন? এতে করে ক্রমশ ত্বক অপরিষ্কার থাকে। আর এগুলো এখন নিত্যদিনের বন্ধু। ফলে নিস্তেজ হতে শুরু করে আমাদের ত্বক। কিন্তু ত্বকের যত্ন নেয়ার আগে জেনে নেয়া দরকার ত্বকের ধরন। কারণ ত্বকের ধরন অনুযায়ী যত্ন নিলে সমস্যা কম হয়। ত্বককে সুন্দর রাখতে হলে প্রথমেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে। জমে থাকা ময়লা দূর করতে স্ক্রাবিংয়ের জুড়ি নেই। আর বাড়িতেই তৈরি করে নিতে পারেন।
স্ক্রাবিং
চালের গুঁড়া, পাতি লেবুর রস, চিনি বা লবণ মিশিয়ে ৫ মিনিট রেখে হালকাভাবে সার্কুলার মুভমেন্টে ঘষে নিতে পারেন। এতে করে মরা কোষ দূর হবে এবং আস্তে আস্তে সানবার্নও কমে আসবে। স্ক্রাবিংয়ের পর একটি উপকারী প্যাক লাগাতে পারেন।
প্যাক
নিম পাতার গুঁড়া, আমলকী পেস্ট, শসার রস, টমেটোর রস, গাজরের রস, লেবুর রস এবং মুলতানি মাটি দিয়ে পেস্ট তৈরি কর ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘরে বাইরে নানা কাজে ব্যস্ততায় কাটে নারীদের। কিন্তু এরপরও সময় নিয়ে নিজের প্রতি যত্ন নেয়া অবশ্যই প্রয়োজন। তাই বাড়ি ফিরে অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে। ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে অবশ্যই মুখ পরিষ্কার করবেন। যাদের শুষ্ক ত্বক তার মুখ ধোয়ার পর ময়েশ্চরাইজার ব্যবহার করবেন।
হাত ও পায়ের যত্ন
বাইরে থেকে এসে অবশ্যই হাত ও পা পরিষ্কার করে নেবেন। এরপর ময়েশ্চরাইজার লাগাবেন। যেহেতু হাত দিয়েই আমাদের সব কাজ করতে হয়। তাই হাত দুটো পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এর সৌন্দর্য ধরে রাখতে হবে। তাই সপ্তাহে অন্তত একটু সময় বের করে নিন। ছুটির আগের দিন ঘুমের আগে হালকা গরম পানিতে লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে হাত ভিজিয়ে রাখুন। এতে করে হাতের হলুদ ভাব কমে আসবে। এভাবে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখার পর সফট ব্রাশ বা নরম সুতির তোয়ালে দিয়ে হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিন। এভাবে সপ্তাহে যত্ন নিলে হাতের সৌন্দর্য নষ্ট হবে না। পা প্রতিদিন ঘুমানোর আগে হালকা গরম পানিতে ধুয়ে নিন। এতে করে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এরপর ভেসলিন লাগিয়ে নিন। এতে করে পা ফাটা কমে যাবে। এছাড়া সপ্তাহে ১ দিন স্ক্রাব করুন। প্রতিদিন খাবার তালিকায় শাকসবজি রাখুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। সুন্দর ত্বক পেতে পানির বিকল্প নেই। আর নিজেকে স্ট্রেসমুক্ত রাখার চেষ্টা করুন। দুশ্চিন্তা বন্ধ করুন। দৈনন্দিন জীবনের হাজারো কাজের মাঝে নিজেকে ভালো রাখতে চেষ্টা করুন।
সূত্র: দৈনিক যুগান্তর
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন