বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানস্কুল খুলছেন। ফেসবুক দিয়ে দুনিয়া কাপানোর পর এবার জুকারবার্গ নিজের স্কুল করছেন ক্যালিফোর্নিয়ার পালো আলটোয়।
স্কুলটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি থাকছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত শিক্ষার সুযোগ। জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইস্ট পালো আলটো শহরে স্কুলটি প্রতিষ্ঠা করা হবে। আগামী মাসেই খুলছে স্কুল। কাজ চলছে জোরকদমে।
জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান (৩০) পেশায় একজন চিকিৎসক। এর পাশাপাশি শিক্ষকতাও করেন তিনি। মূলত শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে জ্ঞানের অভাব দেখে তিনি এই ধরনের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।
ফেসবুক পোস্টে জুকারবার্গ নিজেই জানান নিজের পরিকল্পনার কথা। তিনি লিখেছেন, স্বাস্থ্য ও শিক্ষা অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিশুদের স্বাস্থ্য ভালো থাকলে তারা সহজেই শিখতে পারবে।
পূর্ব পালো আলটোর বেশিরভাগ বাসিন্দাই গরিব। ফেসবুকের এই স্কুলের ফলে ওই অঞ্চলের অধিবাসীরা উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে ভারত সফরে যাচ্ছেন ফেসবুক সিইও। তার আসায় সাজ সাজ রব দেশটির রাজধানী দিল্লিতে। আইআইটি দিল্লির টাউন হলে এক প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ই দেশে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতাকে। সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই নয়াদিল্লিতে আসায় সম্মতি দেন মার্ক জুকারবার্গ।
শুধু যে বুধবারের অনুষ্ঠানে যোগদাতা অতিথিরাই প্রশ্ন করার সুযোগ পান তাই নয়, ফেসবুকেও ‘লাইভ’ প্রশ্ন করলে আপনি উত্তর দেন। কমেন্টে প্রশ্ন করা যায়। যত বেশি লাইক, সেই প্রশ্নের উত্তর তত দ্রুত দেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
স্থানীয় সময় সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশ্নোত্তরের জবাব দেন তিনি। ঠিক যেমনটি মোদী করেছিলেন সে দেশের ফেসবুকের সদর দফতরে বসে। ভারতে অন্তত ১৩ কোটি মানুষ ফেসবুকের অ্যাক্টিভ ইউজার।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন