বিধ্বস্ত রুশ বিমানের ভেতরেই বোমা ছিল!

মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানটিতে উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিল বলে জানতে পেরেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কার্গোতে বোমা থাকার বিষয়টিকে তারাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।
তবে মিশরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি।
মিশরের সিনাইয়ে ২২৪ যাত্রী নিয়ে রাশিয়ার বিমান ধ্বংসের ঘটনার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।
ব্রিটেনের পর ফ্রান্স, আর বেলজিয়ামও মিশরের শার্ম আল-শেইখে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
এদিকে নাগরিকদের ভ্রমণ সতর্কতার পর শুক্রবার থেকে হাজার হাজার পর্যটককে ফিরিয়ে আনছে ব্রিটেন। দেশে ফেরার সময় বিমানে তাদেরকে শুধু হ্যান্ড লাগেজ বহন করতে বলা হয়েছে। আর তাদের মালামাল পরে আলাদা বিমানে করে ফেরত পাঠানো হবে।
ধারণা করা হয়, ১৯ হাজারের মতো ব্রিটিশ নাগরিক শার্ম আল শেখে ছুটি কাটাচ্ছিলেন। এখন বিভিন্ন এয়ারলাইন্সের মোট একুশটি ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধুম্রজাল।
রাশিয়া বলছে, সঠিক কারণ জানতে দেরি হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ আরো অনেকেই বলছে যে, সন্ত্রাসী হামলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।
সূত্র: বিবিসি বাংলা।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন