এবার দেখা যাবে অন্ধকারেও

ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা অসম্ভব। কিন্তু কুকুর-বিড়াল ছাড়াও অন্যান্য জীব-জন্তু-গলদাচিংড়ি ঠিকই দেখতে পায় অন্ধকারে।


আর এসব নিয়েই গবেষণা অনেক দিনের। অন্ধকারে দেখার উপায় আবিস্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা।

কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা।

গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভেতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তারা।

‘পিএএনএস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।

গবেষকরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচার ও টেলিস্কোপে এ কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে। তথ্যসূত্র : পিটিআই
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন