মাত্র তিনবছর পরেই শেষ আইফোন!

মাত্র তিন বছরের মধ্যেই আয়ু শেষ  হয়ে যাবে আইফোনের। এই ভবিষ্যৎবানী আর কারোর নয়, এমনটাই জানাচ্ছে অ্যাপেল।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে,  একই সময়ের মধ্যে মেয়াদ শেষ হবে অ্যাপেল ওয়াচেরও। এমনকি, চারবছরের মধ্যে আয়ু শেষ হবে অ্যাপেল টিভিরও। ফলে যারা আইফোন ব্যবহার করছেন, অবশ্যই সাবধান হোন…

সম্প্রতি ওই সংস্থাকে প্রশ্ন করা হয়েছিল, কতদিন ব্যবহার যোগ্য থাকে অ্যাপেল ডিভাইস? উত্তরে সংস্থা জানায়, আইফোন ব্যবহারের সময়সীমা ৩ বছর। একই সময় পর্যন্ত ব্যবহার করা যাবে অ্যাপেল ওয়াচ। টিভির মেয়াদ এর থেকে একবছর বেশি। ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে তা।

প্রথম কেনার পর এই সময়সীমার পর থেকেই প্রডাক্টের ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হতে শুরু হবে। এরপরও ওই জিনিসটি ব্যবহার করতে হলে সেটির হার্ডওয়্যারের অপারেটিং সিস্টেমটি পরিবর্তন করতে হবে।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন