সন্তান জন্ম দেয়ার আগে প্রয়োজন একটি সুন্দর পরিবেশ তৈরি করা। সুন্দর পরিবেশনের উপর নির্ভর করে সন্তানের বেড়ে উঠা। সুপরিবেশ তৈরি করার জন্য যে সব বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে-
নিজের পরিবার
সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আগে নিজের পরিবার ঠিক রাখতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধা-ভক্তি থাকতে হবে। একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার তৈরি করতে হবে বাবা-মাকে। শিশু বাবা-মাকে যেটা করতে দেখবে ওটাই ওদের অন্তরে গেঁথে থাকবে। শিশুকে ধর্মীয় বিষয়ে জ্ঞান দিতে হবে। শিশুকে জ্ঞান দেয়ার আগে বাবা-মাকে অনেক জ্ঞানী হতে হবে। কাজের মাধ্যমে কৌশলে শেখাতে হবে। বাবা-মা যা দেখা বন্ধ করতে পারবে না আর শিশুকে বলবে এটা দেখা ভালো না সেটা শিশু গ্রহণ করবে না। তাই বাবা-মাকে শুদ্ধ হতে হবে। শিশুকে সময় দিতে হবে। * শিশুকে ব্যস্ত রাখতে কার্টুন চ্যানেলে অভ্যস্ত করিয়ে শিশুকে দোষারোপ করলে চলবে না যে, কার্টুন ছাড়া কিছু বোঝে না। এই অভ্যাসটা তো বাবা-মাই তৈরি করেন। তাই বাবা-মাকে ভালো চ্যানেল দেখতে হবে। ভালো চ্যানেল না পেলে না দেখাই ভালো। তাহলে শিশুও খারাপ কিছু শিখতে পারবে না।
পারিপার্শ্বিকতা
নিজের পরিবার ঠিক রাখার পাশাপাশি খেয়াল রাখতে হবে বাব-মা যাদের সঙ্গে চলাফেরা করেন তাদের বিশেষ কোনো ত্রুটি আছে কিনা, যেগুলো শিশুর ভিতর চলে আসতে পারে। যেমন- সমালোচনা করা, পরনিন্দা করা, মিথ্যা বলা। এগুলো যাদের মধ্যে আছে তাদের সঙ্গে না চলাই ভালো। অন্যেরা ভালো কিছু না করুক প্রতিবেশীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। বিপদে-আপদে তাদের পাশে থাকুন। প্রতিবেশী গরিব হলে তাকে টাকা-পয়সা, জামা-কাপড় দিয়ে সাহায্য করুন। প্রতিবেশী অসুস্থ্য হলে তার সেবা করুন। শিশু আপনাকে ভালো কাজ করতে দেখলে সেও ভালো কাজ করতে উৎসাহিত হবে।
ভালো স্কুল
ভালো স্কুল দেখে আপনার শিশুকে ভর্তি করাতে হবে। সুশিক্ষা, সুনিয়ম, সুশাসন যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেখানে শিশুকে ভর্তি করুন। মিশতে দিন সেই সব শিশুর সঙ্গে যারা ভালো পরিবার, ভালো পরিবেশ থেকে এসেছে। ভালো বন্ধুর কাছেই শিশু ভালো কিছু শিখবে।
আদর্শবান শিক্ষক
ভালো আদর্শবান শিক্ষক নির্বাচন করুন আপনার শিশুর জন্য। যার কাছে পড়তে দিবেন তার নীতি-আদর্শ ভালো না হলে শিশু শিক্ষকের দ্বারাও প্রভাবিত হতে পারে। শিক্ষক সিগারেট খায়, পান খায়, নামাজ পড়ে না এসব বদ-অভ্যাস থাকলে তার কাছে পড়তে না দেয়াই উত্তম।
ভালো আত্মীয়-স্বজন
আত্মীয়-স্বজনদের মধ্যে কুঅভ্যাস, বদঅভ্যাস থাকলে তাদের বাসায় কম যাওয়া-আসাই ভালো। আপনাদের যে সব আত্মীয়-স্বজনের মধ্যে এ সব ত্রুটি আছে আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখবেন এক সময় তারাও ভালো হয়ে গেছে আপনাদের আত্মীয়দের প্রতি ভালো ব্যবহার দেখে। এতে আপনার সন্তানও ভালো কিছু শিখবে। ভালো আত্মীয়-স্বজনদের সঙ্গে শিশুকে মিশতে দিন শিশু ভালো কিছুই শিখবে।
সুসন্তান তৈরি করতে চাইলে বাবা-মাকে সর্বদা সচেতন থাকতে হবে, সময় দিতে হবে।
লিখেছেন-সানজিদা আফরিন

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন