সুখী জীবন পেতে এই গুলি খাবেন না

সুখী জীবনের মূল চাবিকাঠি মানসিক ও শারীরিক সুস্থ্যতা। শারীরিক সম্পর্কে সুখী হতে না পারলে ধীরে ধীরে মানসিক দূরত্ব সৃষ্টি হয়। ফলে সংসারে অশান্তি লেগেই থাকে।
শুরু হয় ভাঙন। তাই শারীরিক সুস্থতার জন্য, বিশেষ করে সুষ্ঠ যৌন স্বাস্থ্যের জন্য কিছু বিশেষ খাবার এড়িয়ে চলা উচিত।

১. অ্যালকোহল:

নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে পুরুষের টেস্টসটেরন হরমোনের উৎপাদন কমে যায় এবং যৌন জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

২. দুগ্ধজাতীয় খাবার:

দুধ আদর্শ খাবার হলেও দুগ্ধজাতীয় কিছু খাবার, যেমন- পনির, ছানা ইত্যাদি শরীরে এক ধরণের এস্ট্রোজেন তৈরি করে যা যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে। তাই অতিমাত্রায় দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলুন।

৩. কফি:

প্রতিদিন অতিরিক্ত কফি খেলে অ্যাডরেনাল গ্ল্যান্ডের উপর প্রভাব পড়ে। এতে স্ট্রেস হরমোন উৎপন্ন হয়। আর স্ট্রেস হরমোন উৎপাদনের কারণে সেক্স হরমোন ও থাইরয়েড হরমোনের উপর বিরূপ প্রভাব পড়ে। ফলে ক্রমশ যৌন জীবন ফিকে হয়ে আসে।

৪. পুদিনা:

গবেষণায় জানা গেছে, পুদিনায় উপস্থিত পিপারমিন্ট শরীরের যৌন উত্তেজনা কমিয়ে দিতে ভূমিকা রাখে।

৫. তেলে ভাজা পোড়া খাবার:

তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাটের উপস্থিতি পাওয়া যায়। যাতে টেস্টেসটেরনের উৎপাদন কমে যায় এবং পুরুষের স্পার্মের গুণগত মান কমিয়ে দেয়। তাই ভাজা পোড়া খাবারের বদলে বেক করা খাবার খাওয়া উত্তম বলে মনে করেন গবেষকরা।
Share on Google Plus

About MONOJ SARKER

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন